৩০ নভেম্বর ২০১২ - ২০:৩০

আফগানিস্তানে আবারো একটি মার্কিন ড্রোন বা পাইলটবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে বলে তালেবান যোদ্ধারা দাবি করেছে।

বার্তা সংস্থা আবনা : আফগানিস্তানে আবারো একটি মার্কিন ড্রোন বা পাইলটবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে বলে তালেবান যোদ্ধারা দাবি করেছে।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। আজ শনিবার এ ঘটনা ঘটেছে তবে, ড্রোন বিধ্বস্তের কারণ জানা যায়নি।

এদিকে, তালেবানরা একটি কার্গো বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তারা বলেছে, কার্গো বিমানের সব যাত্রীই নিহত হয়েছে।

কথিত আল-কায়েদা ও তালেবান-বিরোধী অভিযান এবং গোয়েন্দাবৃত্তির জন্য আমেরিকা প্রায়ই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ড্রোন ব্যবহার করে থাকে। ওয়াশিংটন দাবি করে আসছে- গেরিলা ও সন্ত্রাসীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। কিন্তু, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও বিভিন্ন জরিপ রিপোর্ট থেকে দেখা যায়- ড্রোন হামলায় নিহতদের শতকরা প্রায় ৯০ জনই বেসামরিক নাগরিক।

এ ধরনের হামলার বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশন তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইনের চরম লংঘন বলে উল্লেখ করেছে।#রেডিও তেহরান